শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

সাকিব কাহিনী

গতকাল থেকেই অনলাইন পাড়া সাকিব আল হাসানের ব্যাপার টা নিয়ে মাতোয়ারা, এক পক্ষ সঠিক বলছে ত অন্যপক্ষ ভূল বলছে। তবে আমি বলবো, একজন আইকন, তরুন ক্রিকেটারদের আইডল হিসেবে ভাইয়ার কাজ টি ঠিক হয় নি। তবে
এতে অনেকেই দেখছি বলছে সাকিব বেয়াদ্দব, ও অহংকারি কিংবা
ভাইয়া কে সরাসরি গালাগাল দিচ্ছে। 
একবার চিন্তা করুন, প্রত্যেক টি ম্যাচেই আম্পায়ার বাজে সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু কোন বড় ক্রিকেটারই
প্রতিবাদ করছে না, সাকিব ভাই প্রথমে প্রতিবাদ করলো, হয়তো তিনি
ম্যাচশেষে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানাতে পারতেন, কিন্তু তা না করে টানা কয়েকদিনের টায়ার্ডনেস টা কাটিয়ে না ঊঠার ধরুন মাঠেই মেজাজ হারিয়ে
ফেললেন। বলতে গেলেই সাকিব আল
হাসানের দোষ এতটুকুই, তার প্রতিবাদ
জানানোর ধরন টা ভূল ছিলো কিন্তু প্রতিবাদ করা টা ভুল ছিলো না।
তবে, ম্যাচশেষে সাকিব আল হাসান ঠিকই শাস্তি পেয়েছে কিন্তু সেই আম্পায়ার কি শাস্তি পেয়েছে??
না সে শাস্তি পায় নি ফলে প্রতি ম্যাচেই হয়তো বা এরকম বাজে সিদ্ধান্তের শিকার হতে হবে ক্রিকেটার দের, আর ধরাছোঁয়ার
বাইরে থেকে যাবে এসব নির্বোধ আম্পায়ার রা। তাই আপনি সাকিব আল
হাসানের ভূল টা ধরিয়ে দিন, কিন্তু
গালি-গালাজ করার অধিকার আপনার নেই। তবে যদি বংশ-ধারায় পেয়ে থাকেন তবে ভিন্ন কথা smile emoticon
‪#‎bring_back_shakib‬
‪#‎SAH75‬


লিখেছেন- Mujhahid Islam Jahid
২৭ নভেম্বর ২০১৫
 

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন