১/ মুশফিককে কি বলব!! দুইটা ম্যাচ সে নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়ায় দাঁড়ায় দলের হার দেখলো! squint emoticon পুরোইনিজের দোষে বলব। প্রথম ম্যাচে শেষ ওভারের প্রথম বলে রান নিয়ে টেল এন্ডারকে এক্সপোজ করে দিয়েছে পুরো ওভারের জন্য। আজ শেষ দুই ওভারে সে স্ট্রাইকই নিলো না। এমন একটা চেজে এমন দায়িত্বশীলঅভিজ্ঞ খেলোয়ার কিভাবে ৯, ১০, ১১ নাম্বার ব্যাটসম্যানকে পুরো ২ ওভার স্ট্রাইক দিয়ে রাখে মাথাতেই আসে না। সেকেন্ড লাস্ট ওভারের শেষ বলে কোন যুক্তিতে কোন মাথায় সিঙ্গেল নিলো আল্লাহই জানে! squint emoticon পুরোই ব্রেইনলেস ক্রিকেট!
২/ সাকিব আজ খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। খেলার দিক থেকে সে সবসময়েই সেরা। পিচ স্লো বলে ব্যাটিংয়ের সময় মূলত সিঙ্গেলের উপর থেকে দলের রান ধরে রেখেছে। বোলিংয়ে ৩ উইকেট নিয়েছে। এমনকি ক্যাপ্টেন্সিতেও বোলিং-ফিল্ডিং এ নিয়মিত ইফেক্টিভ চেঞ্জ এনেছে। দুই অধিনায়কের মানসিকতার পার্থক্য ম্যাচটায় পার্থক্য গড়ে দিয়েছে।
৩/ কিন্তু কিন্তু কিন্তু, সাকিব মাঠে অনেক মেধাবী হলেও মাঝে মাঝে ওর ব্যবহার দেখে চুল ছিঁড়তে ইচ্ছা করে। বিসিবি সম্ভবত তাকে ব্যান করবে অথবা ভালোরকম জরিমানা করবে। অনেস্টলি, করাই উচিত! frown emoticon আমি সাকিবকে ডিফেন্ড করার চেষ্টা করি সবসময়। হয়তো তার ঘুম হচ্ছে না, অসুস্থ। এজন্যে মেজাজ ঠিক রাখতে পারছে না। কিন্তু আজ আম্পায়ারের সাথে সে যেই ব্যবহার করেছে সেটা কোন অবস্থাতেই তার কাছ থেকে কখনোই আশা করা যায় না। চরম হতাশাজনক।
৪/ আজও শহীদকে বেশ ভালো লেগেছে। শহীদকে আমরা শুধুমাত্র টেস্ট বোলার হিসেবে ট্রিট করতাম। কিন্তু টিটুয়েন্টিতে যে জায়গামতো ক্রমাগত বল করে যাওয়া কী অমূল্য ব্যাপার সেটা সে প্রতি ম্যাচেই বুঝাচ্ছে। আজও ৪ উইকেট নিলো। বাংলাদেশ জাতীয় দলে যেকোন কম্বিনেশনেই সেরা তিন পেসার কারা হবে সেটা চুজ করতে নির্বাচক কমিটির ঘাম বের হয়ে যাবার কথা। গুড ফর বাংলাদেশ ক্রিকেট!
৫/ প্রথম ম্যাচ শেষেই আবু জায়েদের কথা বলেছিলাম। এই ছেলেটাও বেশ ভালো বল করছে। সাকিবের উচিত ওকে আরও বেশি ব্যবহার করা। তবে শেষ ওভারের আগে যেভাবে সাকিব, স্যামি, পেরেরা মিলে ছেলেটাকে সাহস দিয়ে গেলো সেটা অবশ্যই দেখার মতো ব্যাপার! আল আমিনকে কেন রংপুর সুযোগ দিচ্ছে না বুঝতে পারছি না। ছেলেটার প্রস্পেক্ট বেশ ভালো। দেশি প্লেয়ারদের সুযোগ বেশি দেয়া উচিত।
৬/ সিলেটের মিডল অর্ডারটা প্রতি ম্যাচেই শুধুমাত্র মুশির উপর নির্ভরশীল। এখানে ওদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটা ম্যাচই শেষ মুহূর্তের ব্যাড লাক সিলেটের জন্য। তবে কেন যেন মনে হচ্ছে, এরা একবার উইনিং স্ট্রাইক শুরু করলে হারবে না আর। ব্রেকটা জরুরি।
লিখেছেন- Sheikh Minhaj Hossain
২৬ নভেম্বর ২০১৫ ।।














